বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

পদত্যাগে চাপ নয়, সংলাপে বসুন : ফাহাম আব্দুস সালাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

রাজনীতিতে পদত্যাগের আহ্বানের পরিবর্তে শান্তি, সংলাপ ও সহনশীলতার পক্ষে মত দিয়েছেন লেখক, রাজনৈতিক বিশ্লেষক ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম।

বৃহস্পতিবার (২২ মে) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

ফাহাম বলেন, ‘বাংলাদেশের সব রাজনৈতিক শক্তি, বিশেষ করে বিএনপি ও এনসিপির নেতাদের অনুরোধ করব- দয়া করে একে-অপরকে পদত্যাগের চাপ দেওয়া থেকে বিরত থাকুন।’

পোস্টে ফাহাম উল্লেখ করেন, ‘আমরা একটি বিশেষ সময় পার করছি। আমাদের প্রায় সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে। আগামী ৫-১০ বছর আমাদের অতীত শাসনের পরিণতি বহন করতে হবে। এমন সময়ে একে-অপরকে কোণঠাসা না করে ধৈর্য ধরার বিকল্প নেই।’

তিনি বলেন, ‘ইউনূস সাহেব একজন সম্ভ্রান্ত মানুষ। তার সব কর্মকাণ্ড আমাদের পছন্দ নাও হতে পারে। কিন্তু তার ওপর আস্থা রাখা উচিত। তাকে কোণঠাসা করে আমাদের কিছুই অর্জিত হবে না।’

ফাহাম আরও লেখেন, ‘আমরা একটি নতুন জাতি। আমাদের সিনিয়রদের উচিত রাজনৈতিক পরিপক্বতা প্রদর্শন করা। অপছন্দনীয় পরিস্থিতি সত্ত্বেও আমাদের এগিয়ে যেতে হবে। সবচেয়ে বড় শিক্ষা- সমস্যার সমাধান করতে হবে শান্তিপূর্ণ ও সভ্য উপায়ে।’

তার মতে, ‘নির্বাচন হবেই, কেউ না কেউ জয়ী হবেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের তরুণ প্রজন্ম যেন এই সিস্টেমের ওপর থেকে আস্থা না হারায়।’

পোস্টের শেষে তিনি সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়ে লেখেন, ‘চলুন, আমরা একটু ঠান্ডা হই। ভুলে যাবেন না যে আমাদের নিজেদের একটা পার্সোনাল জার্নিও শুরু হয়েছে ৫ অগাস্টের পর। এটাই বড় জার্নি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102