বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

যেকোনো সময় ইসরায়েলের হাইফা বন্দরে হামলা করবে হুতি গোষ্ঠী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

ইসরায়েলের হাইফা বন্দরে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এ হুমকি দিয়েছে গোষ্ঠীটি। 

সোমবার (১৯ মে) ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ‘নৌ অবরোধের অংশ’ হিসেবে হাইফা বন্দরকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে হুতি গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়েহিয়া সারি।

মুখপাত্র বলেন, ‘হাইফা বন্দর হয়ে যাতায়াতকারী সব জাহাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সতর্ক করেছি। আমাদের প্রতিরোধ অভিযান হাইফা বন্দরসহ অন্যান্য অঞ্চলেও বিস্তৃত হবে।’

তিনি আরও জানান, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে নেওয়া হচ্ছে এই পদক্ষেপ। ইসরায়েল আগ্রাসন বন্ধ সাপেক্ষে তাদের প্রতিরোধ থামানোর কথা জানান তিনি।

এদিকে, নতুন করে হামলা জোরদার করে সোমবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ‘তার দেশ গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেবে।’ একই দিনে ইসরায়েলের নতুন হামলায় বহু মানুষের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102