বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

মধ্যরাতে দেশের তিন জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

মধ্যরাতে দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৯ মে) আবহাওয়া অধিদপ্তরে নিয়মিত প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বরিশাল ও পটুয়াখালীর ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে।

এ ছাড়া এই তিন জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়া অস্থায়ীভাবে ঝোড়ো হতে পারে বলে সতর্কবার্তায় জানানো হয়েছে।

এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বইতে থাকা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের পাশাপাশি নতুন করে তীব্রতর হওয়ার ইঙ্গিতও দিয়েছে আবহাওয়া অফিস।

বিশেষ করে শুক্রবার দুপুর ২টা থেকে শুরু করে আগামী তিন দিন দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ আরও বেশি তীব্র আকার ধারণ করতে পারে।

এসব এলাকা হলো- ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারি, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল ও পটুয়াখালী।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102