বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারত ‘প্রক্সি যুদ্ধ’ শুরু করেছে, দাবি পাকিস্তানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

দীর্ঘদিন ধরে পাকিস্তানে তথাকথিত ‘স্বাধীনতার লড়াই’ করে আসছে বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। এরই মধ্যে বেশ কয়েকটি ভয়াবহ হামলা ঘটিয়েছে গোষ্ঠীটি।

তবে ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে গোষ্ঠীটিকে ভারতপন্থি বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। বলেছে, বিএলএ ভারতের হয়ে পাকিস্তানে ‘প্রক্সি যুদ্ধ’ করছে। খবর দ্য ডনের।

মঙ্গলবার (৬ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ দাবি করেছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভারতীয় প্রক্সি তথাকথিত ‘বেলুচ লিবারেশন আর্মি’র সন্ত্রাসীরা মাচ এলাকায় একটি ইমপ্রোভাইজার বিস্ফোরক ডিভাইস দিয়ে নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা চালায়। এতে সাত সেনা সদস্য নিহত হয়েছেন।

নিহতরা হলেন- করাচির বাসিন্দা সুবেদার উমর ফারুক (৪২), কারাক জেলার বাসিন্দা নায়েক আসিফ খান (২৮), ওরাকজাই জেলার বাসিন্দা নায়েক মাশকুর আলী (২৮), লাক্কি মারওয়াত জেলার বাসিন্দা সিপাহী তারিক নওয়াজ (২৬), বাগ জেলার বাসিন্দা সিপাহী ওয়াজিদ আহমেদ ফয়েজ (২৮), কারাক জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ আসিম (২২) এবং কোহাট জেলার বাসিন্দা সিপাহী মুহাম্মদ কাশিফ খান (২৮)।

বিস্তারিত আসছে…………..

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102