বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে দেশী পিস্তল সহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

আনোয়ার হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

বেনাপোল ধান্যখোলা সীমান্তে অভিযান চালিয়ে ১ টি দেশী পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান এর ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া অভিযান পরিচালনা করে মেইন পিলার ২৫/১-এস এর ২১ টি হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলেপাড়ায় ধান ক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশী পিস্তল এবং ০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

(২রা মে শুক্রবার) বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ধান্যখোলা বিওপি’র জেলেপাড়া পোস্টের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বেনাপোল পোর্ট থানা ধীন জেলেপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বিজিবি টহল দল ধান ক্ষেতের মধ্যে থেকে ১টি দেশী পিস্তল এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত দেশী পিস্তল ও গুলির মূল্য ১১,৪০০/-(এগার হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, উক্ত কার্তুজের গায়ে খোদাই করে লেখা কেএফ এ থেকে ধারণা করা যায় উক্ত পিস্তলের গুলি ভারতের পুনে শহরের Kirkee Factory(KF) এ অবস্থিত সামরিক কারখানা হতে প্রস্তুত কৃত। তিনি আরো জানান দীর্ঘদিন যাবত এপথে অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালানীরা মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা, দেশী পিস্তল ও গুলি উদ্ধার মামলা দায়ের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102