সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অসহায় পরিবারের পাশে আলহাজ হযরত আলী : মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ পিরোজপুরে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ রাতের আঁধারে সংঘের নামে সরকারি জমি দখল করে টিনের ঘর নির্মাণ

৩ দিনে হজে গেলেন ১৩১৯১ জন, মৃত্যু ১

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে গত তিন দিনে ১৩ হাজার ১৯১ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) মক্কা ও মদিনায় গেছেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৩৮ জন। আর বেসরকারিভাবে গেছেন ৯ হাজার ৪৫৩ জন।

এছাড়া একজন হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীর নাম খলিলুর রহমান। বাংলাদেশ হজ ব্যবস্থাপনা থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র জানায়, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। এ পর্যন্ত ৩২টি ফ্লাইটে ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ১৪টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। এছাড়া ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করেছে ৫ হাজার ৮১১ জন হজযাত্রী। ৩ হাজার ৫৭৪ জন হজযাত্রী পরিবহন করেছে সৌদি এয়ারলাইন্স। ফ্লাইনাস এয়ারলাইন্স পরিবহন করেছে ৩ হাজার ৮০৬ জন হজযাত্রী।

এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার ১০০ জন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102