বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

সাবেক কৃষিমন্ত্রীর পিএস আল আমিন গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

টাঙ্গাইলের মধুপুর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল-আমিন (৩৫) জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে।

আব্দুর রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার এপিএস নিযুক্ত হন আল আমিন। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব না পেলেও আল আমিন আব্দুর রাজ্জাকের এপিএস পদে বহাল থাকেন।

আল আমিনের শ্বশুর শিহাব উদ্দিন বলেন, ‘বুধবার রাতে আমাদের বাড়িতে আসে আল আমিন। বৃহস্পতিবার সকালে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ আমাদের বাড়ি ঘেরাও করে ফেলে। বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তা আমার জানা নেই।’

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন শ্বশুরবাড়িতে আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, ‘গত ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। এ ঘটনায় জাহিদ হোসেন নামে এক ব্যক্তির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আল আমিনকে কারাগারে পাঠানো হয়।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102