সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ পিরোজপুরে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ রাতের আঁধারে সংঘের নামে সরকারি জমি দখল করে টিনের ঘর নির্মাণ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের ক্যাম্প পরিদর্শন অভিষেক ঝড় সামলাতে পারল না আফগানরা, দেশের মাটিতে ‘অতিথি’ ভারতের জয়

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিদের উদ্বেগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে ব্রিটিশ এমপিরা উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশ শীর্ষক এক সভায় এই উদ্বেগ প্রকাশ করেন তারা।

স্থানীয় সময় বুধবার (৩০ এপ্রিল) বিকেলে গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামও অংশগ্রহণ করেন।

এ সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপার্সন এমপি আপসানা বেগম। এতে বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন হাইকমিশনার আবিদা ইসলাম।

সভা প্রসঙ্গে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারে সভায় অংশগ্রহণকারী ব্রিটিশ এমপিরা উদ্বেগ প্রকাশ করেন। এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তারা একমত হন ।

সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসা প্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে।’

হাইকমিশনার সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন বলেন, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার মানবিক সহায়তা ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে সরকার আন্তর্জাতিক সহযোগিতা প্রত্যাশা করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102