সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরের এনসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরণ ও মশকনিধন স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার করলেন আনসার-ভিডিপি সদস্যরা ডোপ টেস্টে মাদক শনাক্ত, সাময়িক বরখাস্ত পুলিশ সুপার ষষ্ঠ শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ পিরোজপুরে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ রাতের আঁধারে সংঘের নামে সরকারি জমি দখল করে টিনের ঘর নির্মাণ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে দূতাবাসের ক্যাম্প পরিদর্শন

মহান মে দিবস : শ্রমজীবী মানুষের অধিকার-দাবি আদায়ের দিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি।

আজ (১ মে) বৃহস্পতিবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস, যা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাস গড়া একটি দিন। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’—যা দেশের উন্নয়নে শ্রমিক ও মালিকের সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

মে দিবসের ঐতিহাসিক সূত্রপাত ১৮৮৬ সালের ১ মে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেট চত্বরে। দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে শ্রমিকদের সেই আন্দোলনে পুলিশের গুলিতে প্রায় অর্ধশত শ্রমিক হতাহত হন। তাদের এই আত্মত্যাগের স্মরণেই ১৮৮৯ সালের ১৪ জুলাই, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এ দিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করে পালিত হচ্ছে। বিভিন্ন দেশে বিভিন্ন আয়োজনে দিনটি স্মরণ করা হচ্ছে, তবে মূল প্রতিপাদ্য সর্বত্র এক—শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102