বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

রামপালে আশার মৎস্য চাষি প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ মাসুম শেখ,(রামপাল,মোংলা)প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
বাগেরহাট রামপালে আশার মাছ চাষে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে মঙ্গলবার (২৯ এপ্রিল) দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার বাগেরহাট জেলা ম্যানেজার মোঃ মিলন মিয়া।
আশার রামপাল ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রেজবহ উদ্দিন শেখ এর সভাপতিত্বে ও রামপাল ব্রাঞ্চ এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্দ্রজিত মন্ডলের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম ও মোঃ হেলাল।
এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা রিজিওনাল ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম (বকুল),রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক খান জিল্লুর রহমান প্রমুখ।
কর্মশালায় রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৩০ জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠান হিসেবে আশা শুধু মাছ চাষেই নয় বিভিন্ন খাতে আশার সদস্য ও সদস্যের বাহিরে আগ্রহী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে। আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধুমাত্র প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করার প্রতি তিনি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102