বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বাংলাদেশে আসতে আগ্রহী চীনের ইন্টারনেট জায়ান্ট টেনসেন্ট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

চীনা ইন্টারনেট জায়ান্ট টেনসেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ় তাইয়েব আহমেদ।
ফাইজ় তাইয়েব আহমেদ বলেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক। আজ তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরও অনেকেই।’
‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেনসেন্টের সঙ্গে অফিসিয়ালি বসেছি। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি’, যোগ করেন ফাইজ় তাইয়েব আহমেদ।
ফাইজ় তাইয়েব আরও বলেন, পাশাপাশি বাংলাদেশে আসছে অসাইরিস (ওএসআইআরআইএস গ্রুপ)। হাইপার স্কেলার ক্লাউড এবং ডেটা সেন্টার নিয়ে আসছে বাংলাদেশি ডাটা ও ক্লাউড কোম্পানি যাত্রার হাত ধরে (কালিয়াকৈর হাইটেক পার্কে)। এখানে হচ্ছে বিগ জায়ান্টদের জন্য বিশ্বমানের সিকিউরড ক্লাউড সেটাপ, যেখানে আসতে পারে মেটা, গুগলের পে-লোড।
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা ইন্টারনেট-সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য ও সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে চীনসহ বিশ্বব্যাপী সেবা প্রদান করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102