বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

জয়পুরহাটে নিখোঁজের ৯ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নিখোঁজের ৯ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্র কাফি খন্দকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের অভিযোগ, কাফিকে হত্যা করে লাশ পুকুরের পাড়ের ঝোঁপঝাড়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

নিহত স্কুলছাত্র কাফি ক্ষেতলাল উপজেলার শ্যাওলাপাড়া গ্রামের সঞ্চয় খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো গত ১৮ এপ্রিল বিকেলে বাড়ির পাশে শিশুদের সঙ্গে খেলা করছিল কাফি। সন্ধ্যার আগে অন্য শিশুরা বাড়ি ফিরলেও নিখোঁজ হয় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে একমাত্র ছেলের সন্ধান না পেয়ে পাগলপ্রায় ছিলেন বাবা-মা।

শনিবার দুপুর ২টায় শ্যাওলাপাড়া গ্রামের একটি পুকুরের পাড়ে তার অর্ধগলিত মরদেহ দেখেন গ্রামবাসী। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের ধারণা, তাকে হত্যার পর লাশ পুকুরের পাড়ে ফেলে রাখা হয়েছে।

ক্ষেতলাল থানার ওসি দীপেন্দ্র নাথ সিংহ জানান, শিশুটির লাশ গলে-পচে গেছে, তাই কীভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102