বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেলে আসা `ছিনতাইকারীদের’ ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের দেলদুয়ারের ডুবাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি মো. সোহেব খান জানান।
নিহত ৫০ বছর বয়সী সাইফুল আলম টাঙ্গাইল শহরের সাকরাইল এলাকার মৃত সাব্বির আহমেদের ছেলে।
ওসি সোহেব খান জানান, মির্জাপুরের একটি হ্যাচারি থেকে মাছের রেনু কিনতে বের হয়েছিলেন সাইফুল আলম। রাত সাড়ে ৩টার দিকে এক জেলেকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত রিকশায় হ্যাচারিতে যাচ্ছিলেন।
পথে মহাসড়কের ডুবাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ে আসা তিন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। তারা পিস্তল ও দেশীয় অস্ত্র ঠেকিয়ে সাইফুলদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সাইফুল আলম বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে সাইফুল আলমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দেলদুয়ার থানার ওসি মো. সোহেব খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102