বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ধান কেটে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে আবু আইয়ূব (২০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কালীয়াকোটা হাওরে এই ঘটনা ঘটে।

নিহত আবু আইয়ূব উপজেলার সেচনী ইউনিয়নের রফিনগর গ্রামের ইকবাল হোসনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলায় দিনভর বৃষ্টির পর সন্ধ্যার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। এসময় কৃষক আবু কাইয়ূম কালীয়াকোটা হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হন। পরে স্থানীয়রা তাকে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, হাওর থেকে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাত এক কৃষকের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102