বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

চট্টগ্রামে অটোরিকশা চালকদের সঙ্গে সং*ঘর্ষে ৫ পুলিশ আহ*ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক আর পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে দুপুর ১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সকালে শতাধিক অটোরিকশাচালক কাপ্তাই রাস্তার মাথা থেকে বাহির সিগন্যাল এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তারা অটোরিকশা জব্দ ও বন্ধের প্রতিবাদে স্লোগান দেন। শুরু থেকে পুলিশ সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে পুলিশ তাদের সরাতে গেলে বিক্ষুব্ধ চালকরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়েন। এরপর ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যদের একটি দল সেখানে উপস্থিত হয়। পরে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষের সময় রিকশাচালকরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, ‘ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেছিল। তাদের সরিয়ে দিতে চাইলে ইট-পাটকেল নিক্ষেপ করে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102