বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ধামরাইয়ে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে এক অটোরিক্সা চালকের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। এরপর থেকে পরিবারের সাথে আর কোন যোগাযোগ হয়নি।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার একটি টয়লেটের ভেতরে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধামরাই থানা পুলিশ। নিহত ব্যক্তি হলেন, ধামরাই উপজেলার কালামপুর বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে মোহাম্মদ আলী (৪০)। তিনি পেশায় অটোরিক্সা চালক।

ধামরাই থানা পুলিশ জানায়, আশেপাশের ছোট বাচ্চারা খেলাধুলা করতে গিয়ে লাশটি দেখতে পায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ করছে। প্রাথমিক সুরতহালে দেখা যায়, মরদেহের মাথায় ২ টি ও পিঠে ৪ টি আঘাতের চিহ্ন রয়েছে।

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কাজ চলছে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

অটোরিক্সা ছিনিয়ে নিতে কেউ এই হত্যাকান্ড ঘটিয়েছে কিনা তা জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, এখনও তদন্ত চলছে। এখনই বলা যাচ্ছে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102