বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ছিনিয়ে নেওয়া ৩ নৌকা ফিরিয়ে দিলো বিএসএফ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কড়া প্রতিবাদের পর ছিনিয়ে নেয়া বাংলাদেশি জেলেদের তিনটি নৌকা ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে সাতক্ষীরার সীমান্তবর্তী নদী কালিন্দির জিরো পয়েন্টে নৌকাগুলো বাংলাদেশি জেলেদের হাতে হস্তান্তর করে।

এর আগে, গত শুক্রবার-শনিবার বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প কমান্ডার পর্যায়ে দু’দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কালিন্দি নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি কৈখালী ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার ও বিএসএফ এর শমসেরনগর ক্যাম্প কমান্ডার আবু বক্কার উপস্থিত ছিলেন।

বিজিবির ক্যাম্প কমান্ডার সুবেদার আবু বক্কার জানান, ‘তিনটি নৌকা, জাল-দড়িসহ যাবতীয় টাকা পয়সা ফেরত দিয়েছে বিএসএফ।’

এ সময় উভয় প্রতিনিধি দল আন্তঃসীমানার মধ্যে নিছিদ্র নিরাপত্তা নিশ্চিতসহ পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজার রাখার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

এর আগে, গত ১৫ এপ্রিল মঙ্গলবার বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বয়ারসিং এলাকায় মাছ শিকারে ব্যস্ত জেলেদের নৌকা ছিনিয়ে নেয়। এসময় নৌকা হারিয়ে টানা দু’দিন বনের মধ্য দিয়ে পায়ে হেঁটে শ্যামনগর উপজেলার টেংরাখালী, মানিকপুর ও শৈলখালী গ্রামের আট জেলে লোকারয়ে ফিরে আসে।

বিষয়টি জানার পর বিজিবি’র পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে ঘটনাটি আপত্তি আকারে উপস্থাপন করা হয়।

বিএসএফ এর হামলার শিকার জেলেরা হলো- শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মোহাম্মদের ছেলে রমজান, শাহাজান, ফরেজ গাজীর ছেলে শাহাদাৎ, শাহাজান, আতাউর, সৈয়দ গাজীর ছেলে আব্দুল, মানিকপুর গ্রামের কেরামত ও কৈখালীর নুর মোহাম্মদ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102