বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

চুয়াডাঙ্গায় ভোরে সড়কে ঝরল ২ প্রাণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নয় মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  এ ঘটনায় একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) ভোর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার সময় চুয়াডাঙ্গার সদর উপজেলার নয় মাইল নামক স্থানে একটি পরিবহনের ধাক্কায় পাখি ভ্যানে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখি ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদ জমা খান্দার পাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় নয় মাইল নামক স্থানে একটি পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের ২ জন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

স্থানীয়রা জানান, দুই জন ব্যক্তি ৯ মাইল বাজারের সিন্দুরিয়া রোড থেকে মহাসড়কে পাখিভ্যান যোগে সরোজগঞ্জ বাজারে দিকে রওনা হন।  এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পরিবহনের সামনে পড়ে পাখিভ্যানটি।  এ সময় পরিবহনের নিচে চাপা পড়েন তারা।

ওসি খালেদুর রহমান জানান, সদর উপজেলার মোহাম্মদজুমা থেকে ভ্যানে করে সরোজগঞ্জ বাজারে যাচ্ছিলেন আব্দুর রহমান ও গোলাম সরোয়ার। চাল ব্যবসায়ী সরোয়ার ব্যবসায়িক কাজে ঘর থেকে বেরিয়েছিলেন। নয়মাইল বাজারে পৌঁছলে একটি গাড়ি তাদের ভ্যানকে ধাক্কা দিয়ে চলে যায়। তাতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

ওসি খালেদুর বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ওই স্থান দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102