বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

ভাইয়ের হাতে ভাই খুন, আরেক ভাই হাসপাতালে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

পাবনার ঈশ্বরদী উপজেলায় ঘর নির্মাণ নিয়ে বিরোধের জেরে ২ ভাইয়ের মধ্যে ব্যাপক মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ভাই নিহত হয়েছেন। অপর ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিপু সরদার (৩০) কৈকুন্ডা গ্রামের রিকাত আলী সরদারের ছেলে। অপর ভাই মনিরুল সরদারকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, জিকু অবিবাহিত, আর মনিরুল এক সন্তানের জনক। সম্প্রতি তারা একসঙ্গেই বাড়ি নির্মাণ শুরু করেছেন। সেই বাড়ির রুম নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুল ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হলে‌ দুই ভাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জিকুর মৃত্যু হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102