শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

রূপসায় অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

খুলনার রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিন এলাকা থেকে স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রূপসা শ্রীফলতলা থানা ক্যাম্প পুলিশ তাকে উদ্ধার করে। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রূপসার আইচগাতী ইউনিয়নের নবপল্লী এলাকায় বিশেষ অভিযান মো. হিমেল হাওলাদার সোহাগ (২৮) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় রূপসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  ৬ষ্ঠ শ্রেণীর ঐ স্কুল ছাত্রীকে স্কুলে যাতায়াতকালে হিমেল হাওলাদার বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। ভুক্তভোগীর বাবা-মা বিষয়টি জানার পর হিমেল হাওলাদারকে অনুরোধ করে যেন তাদের মেয়েকে আর উত্যক্ত না করে। কিন্তু হিমেল আরও ক্ষিপ্ত হয়ে গত ৯ এপ্রিল সকালে রূপসা উপজেলার খান মোহাম্মদপুর সাকিনস্থ এলাকা থেকে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাকে আইচগাতীর নবপল্লী এলাকা থেকে গ্রেপ্তার করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102