বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

জমিতে কোদাল দিয়ে কোপ দিতেই বিস্ফোরণ, কৃষক আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

মাদারীপুরের কালকিনিতে ফসলি জমিতে কাজ করার সময় বোমার বিস্ফোরণে মো. মোশারফ কাজী (৬৫) নামের এক কৃষক আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাড়ির পাশের ফসলি জমিতে কোদাল নিয়ে কাজ করতে যান কৃষক মোশারফ আলী। কাজ করতে করতে হঠাৎ পুঁতে রাখা বোমার ওপর কোদালের আঘাত লাগে। এ সময় জমিতে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে মোশারফের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানার পুলিশ।

আহত কৃষকের ছেলে মো. সোহেল কাজী বলেন, “জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গিয়ে কোদাল দিয়ে মাটিতে আঘাত দিতেই ওই বোমা বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে, বাবা জমির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”

এদিকে জমিতে কারা বোমা পুঁতে রেখেছে, এ বিষয় পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন। তিনি বলেন, ওই জমিতে আরও কোনো বোমা পুঁতে রাখা রয়েছে কি না, সেটাও দেখা হচ্ছে। পুলিশ দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102