শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

ভগ্নিপতির বাড়ি থেকে সাবেক এমপি গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলার পুলিশ লাইনের পার্শ্ববর্তী ঈদগাহ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গত মার্চ থেকে দিনাজপুরে ভগ্নিপতির বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন। আটকের পর কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয় তাকে।

বুধবার (১৬ এপ্রিল) তাকে গাইবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত জাতীয় নির্বাচনে শাহ সারোয়ার কবির স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে এমপি পদ হারান তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102