বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে চালকের সহকারীসহ বাস উধাও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসচালকের সহকারীসহ রাজমহল পরিবহনের একটি বাস নিখোঁজ হয়েছে। শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ডে আগের রাতে পার্ক করে রাখা বাসটি সোমবার সকাল থেকে পাওয়া যাচ্ছে না।

মিনিবাস বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিচুর রহমান বলেন, ‘গতকাল রোববার রাতে রাজমহলের বাসটি যাত্রীপরিবহন শেষে গোয়ালটামচ নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখে। বাসের সহকারী (হেলপার) রাজুকে বাসের ভেতরে রেখে বাড়ি চলে যান চালক। আজ সকালে চালক বাসস্ট্যান্ড থেকে বাসটি নিতে আসলে বাস ও সহকারী রাজুকে খুঁজে না পেয়ে সবাইকে খবর দেন।’

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান জানান, ‘বাসস্ট্যান্ড থেকে বাস ও সহকারী নিখোঁজের ঘটনায় একটি তথ্য পেয়েছি। প্রাথমিক অবস্থায় মালিক পক্ষ তাদের খোঁজাখুঁজি করছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102