বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গাজীপুরে মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মহানগরীর বাসন থানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় মিনিবাস। এতে অটোরিশকাটি উল্টে গিয়ে এক শিশু যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এ ছাড়া অপর দুজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় চ্যাম্পিয়ন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেন উত্তেজিত জনতা। এতে প্রায় আধাঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার আহমেদ বলেন, হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102