রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গুরুদাসপুরে হাটের সরকারি জায়গা দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ

পাল্টাপাল্ট হামলায় বিপর্যস্ত রাশিয়া ও ইউক্রেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

পাল্টাপাল্ট হামলায় বিপর্যস্ত রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ এপ্রিল) ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এদিকে, রাশিয়ার বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে প্রতিদিনই ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেও থেমে নেই রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের কিয়েভ, দিনিপ্রো, খারকিভ ও ক্রামাতোর্স্ক শহর লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় রুশ সেনাবাহিনী।

গুরুতর আহত কয়েকজনকে নেয়া হয়েছে হাসপাতালে। ড্রোনের আঘাতে আগুন ধরে অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে।
রুশ বাহিনীর হামলা প্রতিরোধের পাশাপাশি পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইউক্রেনীয় বাহিনীও। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইউক্রেন প্রতিদিনই রাশিয়ার বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য হামলা চালাচ্ছে।
এদিকে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীতে চীনা সেনা থাকার অভিযোগ তোলায় কিয়েভের ওপর ক্ষুব্ধ চীন। ভলোদিমির জেলেনস্কির এ দাবির জবাবে, দায়িত্বহীন মন্তব্য না করতে কিয়েভকে সতর্ক করেছে বেইজিং। 
 
তবে, এ ব্যাপারে কথা বলতে রাজি হননি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102