বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাসচালককে মারধরের ঘটনায় খুলনার রূপসা থেকে সব রুটে বাস চলাচল বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বাগেরহাটের কাটাখালি এলাকায় বাসচালক বাচ্চুকে মারধর করেছে মাহিন্দ্র শ্রমিকরা। এর প্রতিবাদে খুলনার রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। ফলে রূপসা থেকে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজারও মানুষ।

রূপসা আন্তজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনুস গাজী জানান, ভোরে কাটাখালি এলাকায় বাসে যাত্রী উঠানোকে কেন্দ্র করে মাহিন্দ্র শ্রমিকরা বাস চালক বাচ্চুকে মারধর করেন। এর প্রতিবাদে সকাল ৮টা থেকে তারা পূর্ব রূপসা থেকে বাগেরহাট, মংলা, মোল্লাহাট ও রামপাল রুটে বাস চলাচল বন্ধ করে দেন। পরে পরিবহন শ্রমিকরা রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় সড়ক অবরোধ করেন। এর ফলে ঢাকাসহ সব রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বাস শ্রমিকরা বলছেন, হামলাকারীদের আটক না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

রূপসা থানার ওসি মো. মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, বাস চালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102