বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হতাহত মানুষের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে চান ১০০ নার্স

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

গাজায় ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধের বিশ্বব্যাপী ধর্মঘট পালিত হয়। এর ধারাবাহিকতায় গতকাল ‘নো স্কুল, নো ওয়ার্ক’ কর্মসূচি পালন করে বাংলাদেশিরা। কর্মসূচিতে সিলেটের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও অংশ নেয়।

এ সময় গাজায় হতাহত মানুষের চিকিৎসা দিতে ফিলিস্তিন যেতে আগ্রহ প্রকাশ করেন ১০০ নার্স। তারা বলেন, আমরা সিলেট বিভাগ থেকে ১০০ জনের শিক্ষার্থী ও নার্সের একটি টিম গঠন করে গাজাতে যেতে চাই। যেহেতু আমরা মেডিকেল পারসন, যুদ্ধ আমাদের শোভনীয় না। কিন্তু যারা আহত হয়েছেন তাদেরকে তো আমরা সেবা দিতে পারবো।

শিক্ষার্থীরা জানান, সিলেট বিভাগ থেকে এরই মধ্যে ৮৬ জনের একটি টিম হয়েছে। তবে ১০০ জন পূর্ণ হলে সরকারের কাছে স্মারকলিপি জমা দেবেন বলেও জানান তারা।

গাজায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102