বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

গাজায় আরও এক সাংবাদিক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। এবার নিহত হয়েছেন সাংবাদিকসহ দুইজন। আহত হন আরও অন্তত সাত সাংবাদিক।

স্থানীয় সময় রবিবার গাজার খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে তাঁবু লক্ষ করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হেলমি আলফাকাওয়ি নামের এক সাংবাদিক নিহত হন।

পরে ইউসুফ নামের আরেকজন যুবকের মৃত্যু হয়। আহত সাত সাংবাদিকের মধ্যে আল জাজিরার এক সংবাদকর্মীও রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণে নারীশিশুসহ আরও কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে গাজা থেকে ইসরায়েলে রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস।

ইসরায়েলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে গাজা থেকে ইসরায়েলে চালানো সবচেয়ে বড় এই হামলায় ইসরায়েলে বেশ ক্ষয়ক্ষতিও হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102