বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

দীর্ঘ ১৩ বছর পর রাজনৈতিক সংলাপে বসছে বাংলাদেশ-পাকিস্তান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আগামী এপ্রিলে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে। এর আগে ২০১২ সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল।

শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে পাক সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।

সংবাদ মাধ্যমটি বলেছে, দেশ দু’টির রাজনৈতিক সংলাপ ২০২৫ সালের এপ্রিলে নির্ধারিত হয়েছে। উভয় পক্ষই দীর্ঘ সময়ের পর ভবিষ্যত রাজনৈতিক কৌশল তৈরিতে প্রস্তুত। এর আগে ২০১২ সালে দুই দেশের মধ্যে সর্বশেষ আলাপ হয়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসন্ন বৈঠকটি দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দুই দেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধির চলমান প্রচেষ্টার অংশ। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ এই গুরুত্বপূর্ণ অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

এদিকে, আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।

ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা হাসিনার যুগের অবসানের পর দুই পক্ষের মধ্যে সম্পর্কের নতুন বিকাশ দেখছে দেশটি। বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা এবং সহযোগিতায় পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের পথ প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

আরও বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় প্রভাব হ্রাস করেছেন। একইসঙ্গে সামরিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ পাকিস্তানের সঙ্গে শক্তিশালী সম্পর্ক স্থাপনের মাধ্যমে তার বৈদেশিক নীতি পরিবর্তন করেছেন।

বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও চাইছে। বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে সম্ভাব্যভাবে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বের দিকে পরিচালিত করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102