বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

টানা চতুর্থবার বিশ্বকাপের টিকিট পেল ইরান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের টিকিট কেটেছে ইরান। উজবেকিস্তানের সঙ্গে ২-২ ড্র করে টানা চতুর্থবার মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে তারা। সার্বিকভাবে অবশ্য সপ্তম বিশ্বকাপ।

এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৮ ম‍্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের চূড়ায় আছে ইরান। তাদের সঙ্গে ড্র করা উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। সরাসরি বিশ্বকাপে খেলার পথে ভালোভাবেই আছে দলটি।

বিশ্বকাপের মূল পর্বে যেতে একটি পয়েন্টই যথেষ্ট ছিল ইরানের। গতকাল মঙ্গলবার আজাদি স্টেডিয়ামে দুইবারই উজবেকরা লিড নিয়েছিল। ১৬ মিনিটে প্রথম গোলটি এনে দেন খোজিমত এরকিনভ। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় ইরানকে সমতায় ফেরান মেহেদি তারেমি।

এক মিনিট বাদেই আবার আব্বোসবেক ফয়জুল্লায়েভ উজবেকিস্তানকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন। যদিও লাভ হয়নি তাতে। ৮৩ মিনিটে ইরানের ইন্টার মিলান স্ট্রাইকার তারেমি ফের গোল করে দলকে সমতায় ফেরালে নিশ্চিত হয়ে যায় তাদের ভাগ্য।

তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছিল এশিয়ার দল জাপান। পরে তাদের সঙ্গী হয় নিউজিল‍্যান্ড। এবার তাদের সঙ্গী হল পশ্চিম এশিয়ার দেশ ইরান।

এশিয়ান অঞ্চলের ৬ দলের তিনটি গ্রুপের প্রতিটি থেকে দুটি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে। তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারী দলগুলো আবার আরও একটি পর্বে অগ্রসর হয়ে দুটি অতিরিক্ত স্থানে জায়গা পাওয়ার জন্য লড়াই করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102