বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সোমবার সাভারের বিকেএসপিতে বুকে ব্যথা অনুভব করায় তাকে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম একটি দৈনিককে জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাঠে তামিমের হঠাৎ বুকে ব্যথা ওঠায় বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা ভালো না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102