বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুয়া খেলার মামলায় ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার হার্ডড্রাইভ নষ্ট হওয়ার আগেই যে ৫ সংকেত দেয় বকুলপুর সিজন-৩: প্রেম ও ক্ষমতার দ্বন্দ্ব রাজধানীর যানজট নিরসনে ১৫ দিন পর পর সমন্বয় সভা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খেলাধুলায় সম্পৃক্ত হলে শিক্ষার্থীরা মাদকসহ অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে’ পাহাড়ের শিল্পীদের ভাগ্য বদলে নতুন উদ্যোগ সীমান্তে ৩৩ বিজিবির অভিযান: প্রায় ১০ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি বাউবিতে কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে: জাহিদ হোসেন

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্ত আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা তন্ময় দত্তকে (২৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তাকে পুরানবাজার লোহার পুল এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান।

জানা যায়, চাঁদপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পুরানবাজারের রয়েজ রোডের ঘোষপাড়ার বাসিন্দা তন্ময় দত্ত। তিনি শংকর দত্ত ও পাখী দত্ত দম্পতির ছেলে।

তন্ময় দত্ত চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে ডিবি চাঁদপুরের ওসি মজিবুর রহমান বলেন, আসামি তন্ময়ের বিরুদ্ধে সদর থানায় ৪টি মামলা রয়েছে এবং সে চিহ্নিত অপরাধী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102