বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিদ্রোহ প্রত্যাহার করলেন নারী ফুটবলাররা।

পিটার বাটলার ও ১৮ জন নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল। সেটা আপাতদৃষ্টিতে অবসান হয়েছে। বিদ্রোহী ফুটবলাররা অনুশীলনে ফিরতে রাজি হয়েছে বলে জানিয়েছেন, বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

রবিবার বাফুফে ভবনে বিদ্রোহী মেয়েদের সঙ্গে সভা করেছেন কিরণ। সেখানেই বিদ্রোহের অবসান হয়েছে বলে বাফুফের এই  অন্যতম সদস্য জানিয়েছেন। তবে সাবিনাসহ অন্যরা এখনই বাটলারের অধীনে অনুশীলনে ফিরছেন না। আপাতত ছুটিতে যাবেন সবাই। তারপর ফিরে এসে নতুন করে অনুশীলনে যোগ দেবেন।

সাবিনাদের সঙ্গে সভা করে কিরণ রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,‘আমাদের চেষ্টা অব্যাহত ছিল তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তারই ধারাবাহিকতায় আজকেও বসেছিলাম। বসার পর বলতে পারি মেয়েরা অনুশীলনে ফিরছে। তবে এখনই ফিরবে না। ২৪ ফেব্রুয়ারি ক্যাম্প বন্ধ হয়ে যাবে। এলে সবার জন্য বন্ধ হবে ক্যাম্প। সিনিয়র খেলোয়াড়রা ব্রেক চাইছে।  ওদের জন্য ব্রেক হবে। তারপর ওরা ক্যাম্পে ফিরে অনুশীলন করবে। এর আগে আমরা যা করবো বাফুফে, কোচ ও খেলোয়াড় সহ  সবার সঙ্গে বসে ভুল বোঝাবুঝি যা ছিল তা মিটিয়ে দেওয়া হবে।’

বিরতি থেকে ফিরে এসে সাবিনারা অনুশীলন সহ কেন্দ্রীয় চুক্তিতে আসবেন বলে কিরণ জানিয়েছেন। তার ভাষায়,‘যেহেতু এক সঙ্গে সবাই অনুশীলন করবে। মাঠে কারও প্রতি অসন্তোষ থাকলে তাহলে ভালো কিছু হবে না। তাই আমরা এক সঙ্গে বসে নিরসনের চেষ্টা করবো। মেয়েরা আজ আমাকে বলেছে ফিরে এসে চুক্তি করবে। অনুশীলন ফিরবে। আমাদের জন্য এটা ইতিবাচক। যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলো থেকে তারা সরে এসেছে।’

এর ফলে আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচে বাটলার যে নতুন এক দল নিয়ে যাচ্ছেন, সেটা আজই নতুন করে নিশ্চিত হওয়া গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102