রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার, অপেক্ষা শেষ ম্যাচের।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার, অপেক্ষা শেষ ম্যাচের।

সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ফাইনাল রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচে নামার আগে দুদলের সমীকরণ ছিল জয়ী দলটি শিরোপা জয়ের পথে এক পা এগিয়ে যাবে। সেই মহারণে জয়ের দেখা পেল না কেউই। পয়েন্ট ভাগ করে মাঠ ছেড়ে তারা। এখন শিরোপা ব্রাজিল নাকি আর্জেন্টিনার ঘরে যাবে, সেজন্য অপেক্ষা করতে হচ্ছে শেষ ম্যাচের ফল পর্যন্ত।

এস্তাদিও ন্যাসিওনাল ব্রিগিডো ইরিয়ার্তে শুক্রবার সকালে ব্রাজিল-আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে। শিরোপা নির্ধারণ অমীমাংসিত থেকে গেল আপাতত। প্রতিযোগিতার শেষ ম্যাচে রোববার ব্রাজিল খেলবে চিলির বিপক্ষে এবং আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। ওইদিন মিলবে চ্যাম্পিয়নের খোঁজ।

এই ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৪ ম্যাচে ১০। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ব্রাজিল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ১২ বার, আর আর্জেন্টিনা ৫ বার।

বিরতির আগে ৪০ মিনিটে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোল করেন ম্যানচেস্টার সিটিতে যোগ দেয়া মিডফিল্ডার ক্লোদিও এচেভেরি (এখন ধারে খেলছেন পুরনো ক্লাব রিভার প্লেটে)। গ্রুপপর্বে ব্রাজিলের বিপক্ষে ৬-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন এচেভেরি। টুর্নামেন্টে তার গোল এখন ৫টি।

ব্রাজিল সমতা ফেরায় ৭৮ মিনিটে। রায়ানের গোলের সঙ্গে ম্যাচে ফেরে উত্তেজনাও। শেষপর্যন্ত ১-১ সমতায় শেষ হয়।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102