বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

আপনার সন্তান ইতিহাসের স্রষ্টা, শহীদ পরিবারগুলোকে প্রধান উপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

আপনার সন্তান ইতিহাসের স্রষ্টা, শহীদ পরিবারগুলোকে প্রধান উপদেষ্টা।

আপনার সন্তান আত্মত্যাগ করেছে সে ইতিহাসের স্রষ্টা। আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে এরা ইতিহাসের স্রষ্টা। এই স্রষ্টাদের টাকা পয়সা দিয়ে মাপলে চলবে না। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না সে জাতির ভবিষ্যৎ নেই।’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস সোমবার (১০ ফেব্রুয়ারি) জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদ এবং আন্দোলনকালে আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতকালে এসব বলেন। এ সময় তিনি তাদের প্রতি গভীর সহানুভূতি ও শ্রদ্ধা জানান।

এসময় তিনি বলেন, আজ সবার সঙ্গে একসাথে দেখা হয়ে ভালো লাগলো। এর আগে খণ্ড খণ্ড করে দেখা হয়েছে। আজ সবার সঙ্গে দেখা হয়ে ভালো হয়েছে। সবার কথা শোনার সুযোগ হলো। যাদের সাথে দেখা হয়নি তাদের খবর নিয়েছি। যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে আজ মানুষ নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে। তাদের আত্মত্যাগ কোনো নিক্তি দিয়ে মাপা সম্ভব নয়।

প্রফেসর ইউনুস তাদের বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের অবদান কখনো ভুলে যাওয়া যাবে না। তাদের সাহসিকতা আমাদের প্রেরণা যোগায়, এবং তাদের পরিবারের সদস্যরা দেশের জন্য একটি অমূল্য সঞ্চয়।’

সাক্ষাতকালে প্রফেসর ইউনুস শহীদদের পরিবার এবং আহতদের প্রতি সরকারের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102