বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ বেঁকে গেছে লাইন রক্ষা পেল ১২০০ ট্রেন যাত্রী।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ বেঁকে গেছে লাইন রক্ষা পেল ১২০০ ট্রেন যাত্রী।
জয়দেবপুর রেলস্টেশনের আউটারে ব্রডগেজ রেল লাইন
হঠাৎ ১০ফুট বেঁকে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন। রবিবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় রাজশাহীগামী ৭৯১ নং বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনটি দ্রুত থেমে যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ ফুটের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল পতাকার নিশান উড়িয়ে দেয়। বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়।এতে রক্ষা পায় ১২০০ ট্রেনের যাত্রীর প্রাণ।
বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। রেললাইনের নাট-বল্টু খুলে নেওয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে। তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ‘হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102