বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু।

লালমনিরহাটে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে ফেরার পথে ট্রেনের ছাদ থেকে পড়ে রাজ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রাজ উপজেলার মদতি ইউনিয়নের উত্তর মুসরত মদাতি এলাকার মহুবার রহমানের ছেলে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, ড. মিজানুর রহমান আজহারীর মাহফিল অংশগ্রহণ করতে সকালে ট্রেনে লালমনিরহাটে যায় রাজ। পরে মাহফিল শেষ করে ফেরার পথে হাজরানিয়া রেলগেটে ট্রেনের ছাদ থেকে রাজ পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তুষভান্ডার রেলস্টেশনের মাস্টার আশরাফুজ্জামান আপেল জানান, ঘটনাটি রেলগেটে হয়েছে। খবর পেয়েই জিআরপি থানায় জানানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করেছে।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, ওই ছেলেটি ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তবে সে ট্রেনের ছাদে ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102