রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে আনসার ভিডিপিঃ মহাপরিচালক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আগামী নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে আনসার ভিডিপিঃ মহাপরিচালক।

আনসার ভিডিপি আগামী সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ভিন্নরুপে প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মুনসুর। তিনি বলেন, ‘দেশে ৬০ লাখ ভিডিপি সদস্য রয়েছেন। তাদের ডাটাবেজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সংসদ নির্বাচনে এসব আনসারদের কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।’

রোববার সকালে গাজীপুরের সফিপুর আনসার একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম মহাসমাবেশ প্রস্তুতির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

আনসার ভিডিপি মহাপরিচালক বলেন, ‘গত ১৫ বছরে আনসার ভিডিপি সদস্যেদের ভিন্ন কাজে লাগিয়েছিল সরকার। এখন থেকে নতুনভাবে সদস্যদের কাজে লাগানো হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভিডিপি সদস্যরা আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত জীবন-যাপনে সহায়তা করবেন ভিডিভি সদস্যরা।’

মহাপরিচালক বলেন, ‘ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা বাংলাদেশকে নতুন রূপে পেয়েছি। তাই প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। এ কারণেই ভিডিবি সদস্যরা দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়াবে। যেসব স্থানে ভিডিপি ক্লাব রয়েছে সেগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হবে।’

ভিডিপি সদস্যরা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও জানিয়েছেন আনসার ভিডিপির মহাপরিচালক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102