রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবীর গ্রেপ্তার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবীর গ্রেপ্তার।

ঢাকার ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবীর মোল্লাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে ৫০০ থেকে ৭০০ ছাত্রছাত্রী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের অজ্ঞাত আরও আসামিরা আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর হামলা চালায়। এ সময় কলেজশিক্ষার্থী সাদের মাথায় গুলি লাগে। পরে আহত অবস্থায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে তার মৃত্যু হয়।

কোম্পানি কমান্ডার জালিশ মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র‌্যাব-১ এবং র‌্যাব-৪ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ধামরাই থানায় হস্তান্তর করা হয়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, র‌্যাব গোলাম কবীরকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তিনি ধামরাই থানা হেফাজতে রয়েছেন। ধামরাই হর্ডিঞ্জ স্কুলের সামনে আরিফুল ইসলাম সাদ হত্যা মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি তিনি।

উল্লেখ্য, ২১ আগস্ট নিহত আরিফুল ইসলাম সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ৮২ জনের নাম উল্লেখ্য করে ৮০-৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102