বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিজিবির সাবেক ডিজি মঈনুল ইসলাম আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বিজিবির সাবেক ডিজি মঈনুল ইসলাম আটক।

বিদেশে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলামকে সস্ত্রীক আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র নিশ্চিত করেছে, মইনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মঈনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশে যাওয়ার কথা ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ তার ই-পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102