রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২৬।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২৬।

রাজধানীর বিভিন্ন এলাকায় সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ মাদক ও চাঁদাবাজ চক্রের ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১৮-২২ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত অভিযানে এই ২৬ জন গ্রেপ্তার হয় বলে জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিটগুলো অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে ঢাকার তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি, মোহাম্মদপুর এবং কামরাঙ্গীরচর এলাকায় অভিযান পরিচালনা করে মোট ২৬ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে।

এদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। অভিযানে গ্রেপ্তার হওয়া অপরাধীদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও অবৈধ অর্থ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, অভিযান পরিচালনার সময় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102