রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

জরাজীর্ণ ঘোড়াশাল ডাকবাংলো, নতুন ভবন নির্মাণের দাবি এলাকাবাসীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদের নিয়ন্ত্রাণাধীন ঘোড়াশাল ডাকবাংলো। ব্যবহার অনুপযোগী হয়ে পড়া পুরোনো এ স্থাপনাটি ইতোমধ্যে পরিত্যক্ত ঘোষণার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান নরসিংদী জেলা পরিষদ কর্তৃপক্ষ।

এদিকে, পলাশ উপজেলায় ডাকবাংলো নির্মাণের জন্য দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছে বলে জানান নরসিংদী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম। এ অবস্থায় বরাদ্দকৃত অর্থ দিয়ে নতুন কোনো জায়গায় ডাকবাংলো নির্মাণ না করে, বিদ্যমান ঘোড়াশাল ডাকবাংলোর জায়গাতেই নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর দাবি, ঘোড়াশাল ডাকবাংলোটি দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অতিথিদের ব্যবহারের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে রয়েছে। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটি বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়েছে। তাই পুরোনো ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে একই স্থানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ডাকবাংলো নির্মাণ করা হলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি এলাকারও উপকার হবে।

স্থানীয়দের আরও দাবি, ঘোড়াশালের গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনায় নিয়ে ডাকবাংলোটির জন্য বরাদ্দকৃত অর্থ দ্রুত কাজে লাগানো প্রয়োজন। একই স্থানে নতুন ভবন নির্মাণ হলে পুরোনো স্থাপনার জায়গাটিও কাজে লাগানো যাবে এবং নতুন করে জমি খোঁজা বা অধিগ্রহণের প্রয়োজন হবে না। ঘোড়াশাল ডাকবাংলোটিতে ০৯.৪৪ শতক জমি রয়েছে।

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঘোড়াশাল ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণা করে বরাদ্দকৃত  দুই কোটি টাকা দিয়ে একই স্থানে নতুন ডাকবাংলো নির্মাণের উদ্যোগ নেবে।

স্থানীয়দের মতে, এতে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি পলাশ উপজেলার সরকারি কর্মকর্তা ও অতিথিদের জন্য একটি আধুনিক ও নিরাপদ আবাসন সুবিধা তৈরি হবে।

এদিকে নরসিংদী  জেলা পরিষদের সহকারী প্রকৌশলী নূর-ই-ইলহাম জানান, ঘোড়াশালে আমাদের যে ডাকবাংলো আছে সেটা অনেক বছর পুরোনো। আগে অনেকবার সংস্কার করা হয়েছে। এখন আর সংস্কার করা যাবে না। আমরা ইতিমধ্যে ঘোড়াশাল ডাকবাংলোটি পরিত্যক্ত ঘোষণার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।

পরবর্তীতে এখানে নতুন করে ডাকবাংলো নির্মাণ করা যাবে। যেহেতু নরসিংদী-২ পলাশ নির্বাচনি আসনটি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান মহোদয়ের নির্বাচনি এলাকা। তাই আমরা স্যারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা ডাকবাংলো বাবদ দুই কোটি টাকা বরাদ্দ পেয়েছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102