রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

দুমকিতে ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন, সভাপতি হেলালি-সেক্রেটারি মাহাবুবুর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালী প্রতিনিধি পটুয়ালীর দুমকিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুমকি উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা আব্দুর রব হেলালিকে সভাপতি এবং হাফেজ মাওলানা মাহাবুবুর রহমানকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুর রব হেলালির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা কাজী গোলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা আর আই এম ওয়াহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন।

সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

সম্মেলন শেষে পীর সাহেব ঝাটরা মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102