আসন্ন ৭ নং ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জনসমর্থন কামনা করেছেন মোঃ ইয়াকুব আলী। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
তাঁর মূল লক্ষ্য হবে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করা।
শেখ মোহাম্মদ ইয়াকুব আলী, বিএনপির সাবেক সভাপতি ৭ নং ওয়ার্ড ছাত্রদল, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বাগেরহাট জেলা শাখার সহ ক্রীড়া সম্পাদক হিসাবে দায়িত্বে আছে,এছাড়াও তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের সেবাই আমার মূল লক্ষ্য। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখব।”
মোঃ ইয়াকুব আলী আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা, দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। তাঁর নির্বাচনী স্লোগান “সেবা, উন্নয়ন, সততা—এই হোক আমাদের অঙ্গীকার” ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই প্রার্থীরা জনসংযোগ বাড়িয়ে তুলেছেন। এখন ভোটাররা যোগ্য ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় রয়েছেন।