বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

ভারতীয় কিটক্যাট চকলেট আটক, ছিনিয়ে নিলেন বিএনপি কর্মী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক হওয়া দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। পরে পুলিশের অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সদর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের একটি গলিতে একটি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা হয়েছে বলে অভিযোগ থাকা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

প্রত্যক্ষদর্শী এবং নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অটোরিকশাসহ দুই বস্তা চকলেট নিজের জিম্মায় নিয়ে যান।

তাদের দাবি, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ জানান, সীমান্ত এলাকা থেকে আনা এসব ভারতীয় চকলেট আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেন নামের এক যুবককে কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল জানান, আরিফ হোসেন বিএনপির কর্মী। তবে বৃহস্পতিবার রাতের এ ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102