রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি গরুর ঘরেই বসবাস, অসহায় সোহেলের পাশে দাঁড়ালেন সালথার ইউএনও দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে নারীদের সামনে আনতে ফ্যামিলি কার্ড প্রদান করছে সরকার : নিতাই রায় চৌধুরী সৌদিতে হুথি হামলার বিষয়ে অবস্থান পরিষ্কার করল ইরান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই : শাহে আলম

ইউক্রেনজুড়ে চলছে মুহুর্মুহু বিমান হামলা, বহু হতাহতের শঙ্কা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ড্রোন ব্যবহার করেও চালানো হচ্ছে হামলা। এর ফলে শিশুসহ অন্তত কয়েকজন বেসামরিক নাগরিক নিহত ও বহু ইউক্রেনীয় আহত হয়েছেন বলে জানিয়েছে কিয়েভ।

শনিবার (২০ জুন) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় একাধিক এলাকায় একযোগে চালানো হয় এসব হামলা। মধ্যবর্তী দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় আবাসিক বাড়িঘর, একটি পোস্ট অফিস ও একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। পাভলোহরাদ শহরে ৮ বছর বয়সী এক শিশু নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলে রুশ হামলায় জ্বালানি ট্যাংকার ও একটি গ্যাস ট্যাংকারে আগুন ধরে যায়। এতে একজন নিহত এবং চারজন আহত হন। টানা বিমান হামলার সতর্কতার কারণে উদ্ধার অভিযানও ব্যাহত হচ্ছে। এছাড়া পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে পৃথক হামলায় তিনজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়, রাশিয়ার হামলাকে ‘বিমান সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করে বলেছে, মস্কো হামলা বন্ধ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না। একই সঙ্গে ইউক্রেনের পশ্চিমা অংশীদারদের আরও কঠোর নিষেধাজ্ঞা ও আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, রাতভর ড্রোন হামলায় তারা ইউক্রেনের ১৩৩টি ড্রোন ভূপাতিত করেছে তারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, তারাও ৭৯টি রুশ ড্রোন ধ্বংস করেছে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102