শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :

আমি ও ইতালি কারও কাছে ভিক্ষা করে না: ট্রাম্পের ‘ছবি ভিক্ষা’ মন্তব্যের জেরে মেলোনি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

জি-৭ সম্মেলন ঘিরে যুক্তরাষ্ট্র ও ইতালির মধ্যে নতুন করে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের পর দুই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ইতালীয় টেলিভিশন চ্যানেল লা-৭–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, জি-৭ সম্মেলনের সময় মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য অত্যন্ত আগ্রহ দেখিয়েছিলেন। এমনকি তিনি “ভিক্ষা করেছিলেন” বলেও মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মেলোনি তার সঙ্গে ছবি তুলতে খুবই উদগ্রীব ছিলেন এবং শেষ পর্যন্ত সহানুভূতির জায়গা থেকে তিনি সেই অনুরোধে সাড়া দেন।

এই মন্তব্য প্রকাশের পর দ্রুত প্রতিক্রিয়া জানান ইতালির প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মেলোনি ট্রাম্পের বক্তব্যকে ‘ভিত্তিহীন’ ও ‘মনগড়া’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ইতালি কিংবা তিনি ব্যক্তিগতভাবে কখনো কারও কাছে সম্মান বা সুযোগের জন্য অনুনয় করেন না।

মেলোনি আরও জানান, মিত্রদেশগুলোর নেতাদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন আচরণ তাকে বিস্মিত করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, পশ্চিমা মিত্রদের প্রতি ট্রাম্প যতটা কঠোর ভাষা ব্যবহার করেন, প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর নেতাদের ক্ষেত্রে ততটা কঠোরতা দেখা যায় না।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানিও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি ট্রাম্পের মন্তব্যকে শুধু প্রধানমন্ত্রী নয়, পুরো ইতালির প্রতি অপমান হিসেবে আখ্যা দেন।

এক্সে দেওয়া এক পোস্টে তাজানি জানান, ট্রাম্পের মন্তব্যের প্রতিবাদে আগামী ২১ ও ২২ জুন নির্ধারিত তার যুক্তরাষ্ট্র সফর বাতিল করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102