বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধের জলছাপ ২৩ মে’র সাপ্তাহিক ছুটি বাতিল রামিসা হত্যাকাণ্ড : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর ৯৫ কোটির সরঞ্জাম কেনা হচ্ছে সোশ্যাল মিডিয়া নজরদারির জন্য মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে সতর্ক হতে হবে যেভাবে র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘ঈদ ব্লিস ফিয়েস্তা’ আয়োজন ঢাকাসহ পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ, নেতৃত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী মুহিত অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ নারায়ণগঞ্জে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

গাছে বাঁধা যুবকের দেহ, পাশেই পড়ে ছিল মাথা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে দুই হাত বাঁধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার মাথা।

নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দরিচর চর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মশাখালী ইউনিয়নের দরিচর চর গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাঁধা অবস্থায় দেখতে পান। মরদেহ গাছে বাঁধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পিবিআইকে খবর দেওয়া হয়। পরে পিবিআই ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে গফরগাঁও থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, “নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়। পিবিআইয়ের মাধ্যমে তার পরিচয় জানতে পেরেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।”

পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102