রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

‘প্রেমিকার প্রতারণা’ ও ‘কিস্তির চাপে’ মির্জাগঞ্জে দুই যুবকের আত্মহত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬

পটুয়াখালীর মির্জাগঞ্জে পৃথক দুটি স্থানে গলায় ফাঁস দিয়ে দুই যুবক আত্মহত্যা করেছেন। তারা ‘প্রেমিকার প্রতারণা’ ও ‘ঋণের কিস্তির অতিরিক্ত চাপে’ এই আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন। 

শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা ও উত্তর গাবুয়া গ্রামে এই ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন— মকুমা গ্রামের মো. জলিল খানের ছেলে নাজমুল হাসান (১৯) এবং উত্তর গাবুয়া গ্রামের মৃত মো. শহিদের ছেলে টমটম চালক মো. শাহীন (২৮)।

পড়ার ঘরে কলেজছাত্রের আত্মহত্যা
​পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মকুমা গ্রামের নাজমুল হাসান বৃহস্পতিবার (১ মে) দিবাগত রাতে বসতঘরের দ্বিতীয় তলায় পড়াশোনা করতে যান। রাত আনুমানিক ২টা ১০ মিনিটের দিকে নাজমুলের ফুফাতো ভাই ফোনে তার খোঁজ নিতে বললে, মা দোতলায় গিয়ে দেখেন নাজমুল আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুঁলে আছেন। দ্রুত উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাজমুলের মৃত্যুর পর তার একটি ফেসবুক স্ট্যাটাস নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত্যুর মাত্র ৫ দিন আগে তিনি নিজের মৃত্যু নিয়ে একটি কাল্পনিক শোকবার্তা লিখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, এই আইডির মালিক মো. নাজমুল হাসান খান আর পৃথিবীতে নেই… এমন একটি শোকবার্তা আর মাত্র কয়েকদিন পরেই আমার, আপনার টাইমলাইনে আসবে! …আপনার মৃত্যুর খবর শুনে আপনার জন্য দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবে এমন একজন মানুষ হয়তো হাতে গুনেও পাওয়া যাবে না এই ভার্চুয়াল জগতে!

​তার এই স্ট্যাটাসটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

স্থানীয়দের দাবি, জনৈক এক প্রেমিকার প্রতারণার শিকার হয়েই নাজমুল আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, ওই অজ্ঞাত প্রেমিকা নাজমুলের কাছ থেকে মোটা অংকের টাকা, মালামাল হাতিয়ে নিয়ে তার সাথে বিশ্বাসভঙ্গ করেছেন। প্রেমিকার বিবাহ হয়েছে জেনেই নাজমুল আত্মহত্যা করেছেন।

​মির্জাগঞ্জ থানার ওসি আব্দুস সালাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে নাজমুল আত্মহত্যা করেছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

​অন্যদিকে, উপজেলার উত্তর গাবুয়া গ্রামে ভোর ৫টার দিকে মো. শাহীন নামের এক যুবক বাড়ির পাশের আমগাছে কাঁথা পেঁচিয়ে আত্মহত্যা করেন। মৃত শাহীনের স্ত্রী চাঁদনী জানান, তার স্বামী পেশায় একজন টমটম চালক ছিলেন এবং গত কয়েকদিন ধরে তিনি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। ভোরে শাহীনের মা ওজু করতে বাইরে বের হলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

​তবে স্থানীয় এলাকাবাসীর দাবি, এনজিওর (গ্রামীণ ব্যাংক) ঋণের কিস্তির অতিরিক্ত চাপের কারণেই শাহীন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অভাবের সংসারে কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি দিশেহারা হয়ে পড়েছিলেন।

​মির্জাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পৃথক দুটি ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। একটি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরিত হয়েছে এবং অন্যটি পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102