রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ফতুল্লায় ডিশ ব্যবসায়ী খুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চাঁনমারী মাউড়াপট্টি এলাকার ফ্রেন্ডস ক্যাবল অফিসে এই হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাছির ফতুল্লার চাঁনমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি ফ্রেন্ডস ক্যাবল নামের একটি ডিশ ও ক্যাবল ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুরে হঠাৎ তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পার্শ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102